বগুড়ায় স্কুলছাত্র খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলার চকজোড়া গ্রামে এক স্কুলছাত্র সহপাঠীর ইট নিক্ষেপে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শাজাহানপুর থানার এসআই সানোয়ার হোসেন বলেন, গত রোববার ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমিনুল ইসলামের সঙ্গে সহপাঠী শামীম আহম্মেদের বাগিবতণ্ডা হয়। পুকুরে গোসল করার সময় এনামুলকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে শামীম। ইটটি এনামুলের মুখে লাগলে সে ডুবে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর লাশ পাওয়া যায়।