বগুড়ায় স্কুলছাত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ এক যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় গত শুক্রবার রাতে এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আমিরুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে সিঁদ কেটে এক দুর্বৃত্ত ঘরে ঢুকে ওই ছাত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সে চিৎকার দিলে ওই দুর্বৃত্ত ঘরের দরজা খুলে পালিয়ে যায়। আহত স্কুলছাত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মেয়েটির পরিবারের অভিযোগ, মনিরুল ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরিবার এ প্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গতকাল বিকেল তিনটার দিকে মনিরুলকে আটক করেছে।গ্রামবাসী প্রথম আলোকে জানায়, গত শুক্রবার মনিরুল ঢাকার কেরানীগঞ্জে বিয়ে করেছে। শুক্রবার রাত দেড়টার দিকে তারা বাড়ি ফিরে আসে। গতকাল ছিল তাদের বউভাত অনুষ্ঠান।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বিষয়টি রহস্যজনক। মনিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে আটক রাখা হয়েছে। সে এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।