বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কোরিয়ার নাগরিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-রংপুর মহাসড়কের দীঘলকান্দি নামক স্থানে গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় উত্তর কোরিয়ার নাগরিক চৌ ইয়াং জি (৪২) মারা গেছেন। দুর্ঘটনায় আরও তিন কোরিয়ার নাগরিক রি চু জং (৪১), রি কং শক (৪২) ও অং জং বং (৪০) আহত হয়েছেন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার পুলিশ জানায়, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের প্রকৌশল বিভাগে কর্মরত কোরিয়ার চার নাগরিক একটি জিপে করে দিনাজপুরের ফুলবাড়ী থেকে ঢাকা যাচ্ছিলেন।