বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর ও শিবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।স্থানীয় সূত্র জানায়, বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার মাটিডালী মোড়ে গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে লিটু মিয়া (২৮) নামে এক ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়।একই দিন সকাল ১০টার দিকে ওই মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকার নজরুল ইসলাম (৩৮) এবং বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রামের ঠান্ডু মিয়ার স্ত্রী আলেয়া বিবি (৪২) নিহত হন।