বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় রিকশা-ভ্যান আরোহী অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সকাল নয়টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নয়মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং একটি রিকশা-ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী অজ্ঞাতনামা এক যাত্রী নিহত এবং তিনজন আহত হয়। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ মর্গে পাঠানো হয়েছে।