বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের কৃষ্ণপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনগণ বাসটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার কৃষ্ণপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার যাত্রী উপজেলার তিরাইল বিশ্বা গ্রামের রতন দাস (৩২)। দুর্ঘটনায় আহত অটোরিকশার আরেক যাত্রী জয়দেবকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।শেরপুর থানা-পুলিশের এসআই মিজানুর রহমান জানান, বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়েছেন।