বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর ও নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ইটালী এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে যানটির যাত্রী বগুড়ার শাজাহানপুর উপজেলার শোইলকুঠুরী গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলী (৪২) নিহত হন। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে নন্দীগ্রাম-ধুন্দার সড়কের ভাদাই সাঁকোর কাছে বুধবার রাতে ট্রাকের ধাক্কায় মঙ্গল চন্দ্র (৬৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। তাঁর বাড়ি নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামে।