বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। উপজেলার বয়ড়াদিঘি এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রামের মোবারক হোসেন (৪৫) এবং একই উপজেলার চৌদিঘি গ্রামের সামছুর রহমান (৪০)।রাজশাহী থেকে ছেড়ে আসা একটি বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে ৩০ যাত্রী আহত হন। একই সময় ওই বাসের পেছনে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই মোবারক ও সামছুর রহমান মারা যান।