বগুড়ায় হত্যার অভিযোগে তিন কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদরের ছোট কুমিড়া গ্রামে কিশোর রাকিবুল ইসলাম রাকিব (১৫) হত্যার অভিযোগে পুলিশ গত মঙ্গলবার তিন কিশোরকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার তিন কিশোর হলো, বগুড়া শহরের নিশিন্দারা পাইকারপাড়ার মৃত দুলাল প্রামাণিকের ছেলে আবদুর রহমান (১৫), ছোট কুমিড়া গ্রামের পশ্চিমপাড়ার মামুন প্রামাণিকের ছেলে শামীম (১৫) ও একই এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে বনি (১৩)।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোর পুলিশের কাছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মঙ্গলবারই তাদের আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।বগুড়া সদরের ছোট কুমিড়া গ্রামে একটি ধান খেতে ৫ অক্টোবর রাতে একই গ্রামের বাবলু শেখের ছেলে রাকিবুল ইসলামের জবাই করা লাশ পাওয়া যায়। এ ব্যাপারে রাকিবুলের বাবা বাদী হয়ে কারও নামোল্লেখ না করে একটি হত্যা মামলা করেন।