বগুড়ায় হত্যার দায়ে দুই জনের ফাঁসি তিনজনের যাবজ্জীবন
বগুড়ায় হত্যার দায়ে দুজনকে ফাঁসি ও অন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের ৩০ হাজার টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন পাওয়া তিন আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল বৃহস্পতিবার এই রায় দেন।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রাম সাপরপাড়ার মন্টু (৩৫) ও একই গ্রামের রাজ্জাক (৩৩)। যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন একই এলাকার আজগর (২৬), আমিরুল (২৫) ও টুকু (৪৫)।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৪ অক্টোবর আসামিরা উপজেলার জামগ্রাম শিয়ালা রাস্তার ধলকাত্রা এলাকায় বিনা পয়সায় চুল না কেটে না দেওয়ায় খুরাষষ্টি হিন্দুপাড়া গ্রামের বীরেন চন্দ্রকে (২৫) ছুরিকাহত করেন। পরের দিন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।