বগুড়ায় হূদ্যন্ত্রের ধমনিতে রিং সংযোজন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো হূদ্যন্ত্রের ধমনিতে সফলভাবে রিং সংযোজন করা হয়েছে।
গত মঙ্গলবার হূদেরাগে আক্রান্ত আলম হোসেন (৪২) নামের দরিদ্র এক রোগীর হূদ্যন্ত্রের ধমনিতে রিং সংযোজনের মধ্য দিয়ে হাসপাতালটিতে এ অস্ত্রোপচার শুরু হয়।
জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের দুই অধ্যাপক আফজালুর রহমান ও নাজির আহমেদ চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হূদেরাগ বিভাগ পরীক্ষামূলকভাবে এ অস্ত্রোপচার করে সফল হয়। হাসপাতালের হূদেরাগ বিভাগের নিবন্ধক মো. মীর সুফিয়ান জানান, হাসপাতালে সর্বাধুনিক এনজিওগ্রাম যন্ত্র থাকলেও এত দিন চালানোর লোক ছিল না।
কয়েক দিন আগে হূদেরাগ বিভাগের চিকিৎসকেরা নিজেরাই এটি চালু করেন। মঙ্গলবারের অস্ত্রোপচারের সময় হাসপাতালের হূদেরাগ বিভাগের প্রধান মুজিবুর রহমান, চিকিৎসক শিবলী হায়দার ও আমিরুজ্জামান খান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, কলেজের অধ্যক্ষ ও হূদেরাগ বিভাগের অধ্যাপক এ কে এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
নাজির আহমেদ চৌধুরী জানান, রাজধানীর বেসরকারি হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারে পৌনে দুই লাখ টাকা খরচ হয়। এখানে প্রয়োজনীয় উপকরণ সরকারিভাবে সরবরাহের ব্যবস্থা নেওয়া হলে এ অঞ্চলের গরিব রোগীরা খুব কম খরচে এ ধরনের চিকিৎসাসুবিধা পাবেন।