বগুড়ায় ১০টি তাজা বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন কামারগাড়ী এলাকা ছাত্রীদের মেসের সামনে থেকে গতকাল বুধবার সকালে ১০টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার পর কলেজের আশপাশের চার শতাধিক মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট মেসের শিক্ষার্থীরা জানান, সকাল নয়টার দিকে ওই মেসের ছাত্রীরা পেছনের জানালার পাশে কামারগাড়ি পুকুরপাড়ে একটি মিষ্টির কার্টন-জাতীয় প্যাকেট পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত ছাত্রীরা প্যাকেটে কী আছে তা দেখতে গিয়ে লালটেপে মোড়ানো তাজা হাতবোমাগুলো দেখতে পান। ছাত্রীরা বিষয়টি মেস কর্তৃপক্ষকে জানালে থানায় খবর দেওয়া হয়। সকাল সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্যাকেট খুলে ভেতর থেকে ১০টি তাজা হাতবোমা উদ্ধার করে।