বগুড়ায় ১৩ বস্তা গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের পুরান বগুড়া এলাকায় একটি ট্রাক থেকে প্রায় ২২৫ কেজি ওজনের ১৩ বস্তা গাঁজা উদ্ধার করেছে। তবে গাঁজার মালিক বা ট্রাকের চালককে গ্রেপ্তার করা যায়নি। ডিবির পরিদর্শক মিজানুর রহমান জানান, ঢাকা থেকে একটি ট্রাকে করে ওই সব গাঁজা বগুড়ার দিকে আনা হচ্ছিল। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ট্রাকটি শহরের প্রবেশমুখ বনানীতে এলে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু ট্রাকটি কৌশলে চারমাথা এলাকার দিকে মহাসড়ক হয়ে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টায় প্রথম বাইপাসের পুরান বগুড়া বাফার গুদামের পাশের সড়কে ট্রাকটি পড়ে থাকতে দেখা যায়। ট্রাকটি তল্লাশি করে ১৩ বস্তা গাঁজা পাওয়া যায়। ট্রাকটি আটক করা হয়েছে।