বগুড়ায় ২০ ডিসেম্বর গণিত উৎসব, আজ নাম নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর বগুড়া অঞ্চলের নিবন্ধন আজ বুধবার থেকে শুরু হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কের (থানা রোড), আকবরিয়া লেন, গনি ম্যানশন, চতুর্থ তলায় প্রথম আলোর বগুড়া আঞ্চলিক কার্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে। ২০ ডিসেম্বর সকাল নয়টায় বগুড়া জিলা স্কুল মাঠে ২০১১ সালের প্রথম গণিত উৎসব শুরু হবে। এ উৎসবে বগুড়া জেলা ছাড়াও সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা ও পাবনা জেলার তৃতীয় শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেবে। চারটি শাখায় এই গণিত উৎসবে মোট এক হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করতে পারবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে নাম নিবন্ধন করা হবে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে।নিবন্ধন করতে কোনো ফি ও ছবির প্রয়োজন নেই। তবে শিক্ষার্থীদের পরিচয়পত্র, বেতনের রসিদ, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন, ফলাফল বিবরণী, এসএসসি বা এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে নাম নিবন্ধন করা যাবে।প্রথম আলো বগুড়া আঞ্চলিক কার্যালয়ে নাম নিবন্ধন ছাড়াও সংশ্লিষ্ট জেলাগুলোতে প্রথম আলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নাম নিবন্ধন করা যাবে। যেকোনো তথ্যের জন্য নিচের ফোনে যোগাযোগ করা যেতে পারে: প্রথম আলো, বগুড়া কার্যালয়ের মিলন রহমান (মুঠোফোন: ০১৭১১৩১৭১৩২), সিরাজগঞ্জ কার্যালয়ের এনামুল হক (০১৭১৩২০১৫৪১),পাবনা কার্যালয়ের সরোয়ার উল্লাস (০১৭১১৩০২৫৫৩), জয়পুরহাট প্রতিনিধি আসাদুল ইসলাম (০১৭১৩২০১৫০২) ও গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন (০১৭১২০৩৬২৯২)।