বগুড়ায় ৪ বছরের শিশুকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দ গ্রামে গত শনিবার রাতে রিমন (৪) নামের এক শিশু খুন হয়েছে। শিশুটির ভগ্নিপতি মমিনুল ইসলাম তাকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পারিবারিক সূত্র জানায়, জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মমিনুল ইসলাম এক বছর আগে শাজাহানপুরের দড়িনন্দ গ্রামের আকলিমাকে বিয়ে করেন। কয়েক মাস ধরে তিনি যৌতুকের জন্য স্ত্রী আকলিমাকে মারধর করে আসছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দুই দিন আগে মমিনুল ইসলাম শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ সময় তিনি যৌতুকের জন্য শ্বশুর আফছার আলীকে চাপ দেন। কিন্তু শ্বশুর তাঁকে জানিয়ে দেন, তাঁর যৌতুক দেওয়ার সামর্থ্য নেই। রিমনের পরিবারের অভিযোগ, যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার মমিনুল বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে আকলিমার ছোট ভাই রিমনকে ডেকে নিয়ে গলাটিপে হত্যা করেন।