বগুড়ায় ৬৯ জন কাব স্কাউটসের সর্বোচ্চ পদক পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ৬৯ জন শিক্ষার্থী বাংলাদেশ কাব স্কাউটসের সর্বোচ্চ পদক শাপলা অ্যাওয়ার্ড পেয়েছে। দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী এ পদক পেয়ে জেলার মধ্যে সেরা হয়েছে। ১৬ মার্চ এ ফলাফল প্রকাশ করা হয়।
বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বলেন, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর জেলায় সব কাব স্কাউটসের লিখিত ও সাঁতার পরীক্ষা হয়। পরে ৩১ ডিসেম্বর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হয়। এরপর জেলা পর্যায়ে দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ওই পদকের জন্য নির্বাচিত হয়। দ্বিতীয় পর্যায়ে বগুড়া জিলা স্কুল ও তৃতীয় পর্যায়ে পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।