বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান-শ্রীনগর উপজেলা এবং ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারে আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে শুক্রবার রাতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং মার্কেট ও হাসপাতালে ভাঙচুর চালায়। এ ঘটনায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আটক তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।