বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এখন গণপূর্তের তত্ত্বাবধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করেছে গণপূর্ত অধিদপ্তর। উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পর গত বুধবার সম্মেলন কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান আগ্রাবাদ অ্যাকম কনসোর্টিয়াম লিমিটেডকে সরিয়ে দেওয়া হয়। এরপর গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এটি বুঝে নেন।২০০৫ সালের ১৯ জুলাই আগ্রাবাদ অ্যাকম কনসোর্টিয়ামকে শর্তসাপেক্ষে সম্মেলন কেন্দ্রটি ইজারা দেওয়া হয়। কিন্তু চুক্তির শর্ত ভাঙার অভিযোগে ইজারা বাতিল হয়। ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠান এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে। আদালত রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি বাতিলের আদেশ স্থগিত করেন। ২৬ এপ্রিল উচ্চ আদালতে রিট আবেদনটি খারিজ হয়ে যায়। এর পরই গণপূর্ত দখল নেয়।গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ইতিমধ্যে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের জন্য বুকিং (অগ্রিম বরাদ্দ) দিয়েছে, তাদের সম্মেলন কেন্দ্রে অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।