বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সোমবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তিনি বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়।

আওয়ামী লীগের প্রধান হিসেবেও শেখ হাসিনা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, ১৪-দলীয় জোট ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অনেক নেতা উপস্থিত ছিলেন। বাসস