বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা স্মৃতি সংসদের মতিঝিল থানা সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদের মতিঝিল থানার প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসমাইল জবিউল্লাহকে সভাপতি ও মঞ্জুর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে গত শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা যে অবদান রেখেছেন তা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। সম্মেলনে ৪১ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, ওমর আলী, জি এম কেরামত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।