বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার হরতাল চলাকালে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা এ কাজ করেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিনে হরতালকারীরা ইউনিয়নের রায়গ্রাম শাইলট্টি কারিগরি মহাবিদ্যালয়, ফতেহপুর আলিম মাদ্রাসা, ছাতিনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাইলট্টি উচ্চ ও শাইলট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ভাঙচুর করে। পাঁচবিবি থানার ওসি নূর হোসেন খন্দকার বলেন, ‘জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ভাঙচুরের অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’