বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে টানানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসংবলিত একটি ডিজিটাল ব্যানার ভাঙচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে একদল যুবক ব্যানারটি ভেঙে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়।যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাবুদ্দিন শাহা ব্যানারটি টানিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদের নির্দেশে তাঁর লোকজন ব্যানারটি ভেঙেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ এবং যুবলীগের কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন শাহা উভয়ই নিজেদের কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক দাবি করছেন। শাহাবুদ্দিন ব্যানারে এই দাবি করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে এ কাজ করিয়েছেন।তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদের সামনে কোনো ব্যানার ছিল না। কাজেই এ ধরনের ঘটনার প্রশ্নই আসে না। আমার লোকজনের বিরুদ্ধে শাহাবুদ্দিন শাহা মিথ্যা অভিযোগ করছেন।’