বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে ফাইনাল খেলা গতকাল শুক্রবার নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় বালক পর্যায়ে সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-১ গোলে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা পর্যায়ে জেলা সদরের নতিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৯-০ গোলে ডোমার উপজেলার দক্ষিণ চাঁদখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে একই মাঠে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক। উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবদুর রশীদ, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সনাক সভাপতি সফিকুল আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।