বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গত রোববার বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা l প্রথম আলো
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গত রোববার বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা l প্রথম আলো

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ওই ফাইনাল খেলা হয়।

বালক দলের ফাইনাল খেলায় জয়চণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে পুরানা কাচারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের খেলায় কানিয়াল খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন সভাপতিত্ব করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস ছাত্তার প্রমুখ।

সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩২টি দল উপজেলা পর্যায়ের ওই খেলায় অংশ নেয়।