বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামে দুটি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে দুটি প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আলেফ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মাহবুবুর রহমান বিল্লাহ্। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট নামে এই আয়োজন হচ্ছে। জেলার বিভিন্ন থানা ও উপজেলার চ্যাম্পিয়ন ৪০টি দল চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে।