বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা পরিষদের আত্মপ্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা পরিষদ’ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে ২ নভেম্বর বিকেল চারটায় সংগঠনের দোস্ত বিল্ডিং (চতুর্থ তলা) কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আওয়ামী লীগ নেতা আবসার উদ্দিন। সভা পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। সভায় উপস্থিত সদস্যরা আওয়ামী লীগ নেতা আবসার উদ্দিনকে সভাপতি এবং গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচিত করেন। বিজ্ঞপ্তি।