বঙ্গবন্ধু কবিতা উৎসব
কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে গতকাল শুক্রবার লালমনিরহাট বঙ্গবন্ধু কবিতা উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। আদিতমারী উপজেলার দুড়ারকুটি কদমচান বিদ্যাপিঠ প্রাঙ্গণে এ কবিতা উৎসব হয়।
এ উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কবি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফেরদৌসী বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। প্রধান আলোচক ছিলেন কবি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।
উৎসবে বক্তব্য দেন অষ্টম জাতীয় কবি সম্মেলনের আহ্বায়ক ইউসুফ রেজা, কবি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক প্রধান, বঙ্গবন্ধু কবিতা উৎসব রংপুরের প্রধান সমন্বয়কারী নাহিদা আফরোজ, বঙ্গবন্ধু কবিতা উৎসব সিরাজগঞ্জের আহ্বায়ক মান্না রায়হান, বঙ্গবন্ধু কবিতা উৎসব লালমনিরহাটের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রবীণ কবি আমজাদ হোসেন মাস্টারকে কবি সংসদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট হস্তান্তর করা হয়।