বঙ্গবন্ধু কেন্দ্রের সামনে ছিন্নবিচ্ছিন্ন লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এক ব্যক্তির লাশের ছিন্নবিচ্ছিন্ন টুকরো উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরের দিকে শেরেবাংলা নগর থানার পুলিশ টুকরোগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, ওই ব্যক্তি মাঝ বয়সী হবেন। ধারণা করা হচ্ছে, গাড়িচাপায় তিনি মারা গেছেন। এর পর অনেক গাড়ি তার ওপর দিয়ে যাওয়ায় লাশটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে।
সম্প্রতি লাশ উদ্ধারের ঘটনা বেড়ে গেছে। গত রোববার নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে সাত ব্যক্তি অপহূত হন। গত বুধবার শীতলক্ষ্যা নদী থেকে ওই সাতজনের মধ্যে ছয়জনের এবং গতকাল একজনের লাশ উদ্ধার করা হয়। এর পর গতকাল রাতেই রাজধানীর মিরপুর উড়ালসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।