বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বগুড়া সবুজ সংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢাকার আজিমপুর খেলোয়াড় কল্যাণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া সবুজ সংঘ।
গতকাল শহরের আলতাফুন্নেছা মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে তা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বগুড়া সবুজ সংঘ ৫-৪ গোলে ঢাকার আজিমপুর খেলোয়াড় কল্যাণ সংঘকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শুভাশীষ পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।