বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী কবরস্থানে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহত সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তিনি তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়। রাষ্ট্রপতির ছেলে ও সাংসদ নাজমুল হাসান এবং পরিবারের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।