বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করে আগামী ১৫ আগস্টের মধ্যে শিক্ষার্থী ভর্তি ও ক্লাস শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সমন্বয় সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবদুল করিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।মুখ্য সচিব বিশ্ববিদ্যালয়ের নির্মাণসহ জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে ধীরগতির জন্য অসন্তোষ প্রকাশ করে বলেন, গোপালগঞ্জের উন্নয়নে কোনো অজুহাত শোনা হবে না। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ, পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমিন, জেল সুপার আনোয়ারুল হক, আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপদেষ্টা শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।