বঙ্গবন্ধু ভবনে শেখ হাসিনা ও শেখ রেহানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গতকাল সন্ধ্যায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে যান। তাঁরা সেখানে মাগরিবের নামাজ পড়েন। পঁচাত্তরের ১৫ আগস্ট বাড়ির সিঁড়ির যে স্থানে বঙ্গবন্ধু নিহত হন, সেখানে দুই বোন ফাতেহা পাঠ ও দোয়া করেন। এ সময় শেখ হাসিনা এবং শেখ রেহানা কান্নায় ভেঙে পড়েন। রাত আটটায় তাঁরা যমুনায় ফিরে আসেন।