বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২ মার্চ প্রথম আলোয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বোঝা অবৈধ ৮০ পরামর্শক!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলেছে, স্বাস্থ্যবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি পরামর্শকদের পূর্বপদে ফিরিয়ে নিতে সুপারিশ করলেও পরবর্তী সময়ে সিন্ডিকেট কর্তৃক গঠিত কমিটি তাদের পদাবনতি বা চাকরিচ্যুতি বিবেচনায় আনেনি। পরামর্শকদের নিয়োগ সবই উত্তরাধিকার সূত্রে বর্তমান প্রশাসনের ঘাড়ে বোঝা হিসেবে আছে। কর্তৃপক্ষ আরও বলেছে, কোনো কর্মকর্তাকে একবার সুযোগ দিয়ে তা কেটে নিলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে।