বঙ্গবন্ধু মেডিকেলে নতুন কোষাধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের হেপাটোবিলিয়ারি সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক মো. জুলফিকার রহমান খান। গত বৃহস্পতিবার তিনি নতুন পদে যোগ দেন। এর আগে ২৮ নভেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান তাঁকে এই পদে নিয়োগ দেন। তিনি অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেনের স্থলাভিষিক্ত হলেন। বিজ্ঞপ্তি।