বঙ্গবন্ধু মেডিকেলে নতুন সিসিইউ ও ক্যাথল্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হূদেরাগ বিভাগে গতকাল সোমবার ১৬ শয্যাবিশিষ্ট হূদেরাগ নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ-২) ও নতুন একটি ক্যাথল্যাবের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে বেশি সময় দিতে চিকিৎসকদের অনুরোধ জানান। অনুষ্ঠানে হূদেরাগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সিদ্দিক বক্তৃতা করেন। কার্ডিওলজি বিশেষজ্ঞ এস এম মোস্তফা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জুলফিকার রহমান খান, অধ্যাপক এম ইকবাল আর্সলান, অধ্যাপক শারফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।