বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে মিডল্যান্ড ব্যাংকের অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অওতায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে দুই কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। গত বুধবার গণভবনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক অনুদানের চেক হস্থান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার কাজী জাফরউল্লাহ, ভাইস চেয়ারপারসন নিলুফার জাফরউল্লাহ, পরিচালনা পরিষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ-জামান। বিজ্ঞপ্তি।