বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঁচটি বাচ্চা দিয়েছে দুটি সিংহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি-দুটি নয়, পাঁচ-পাঁচটি সিংহশাবকের মৃদু গর্জন এখন শোনা যায় গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। এর মধ্যে দুটি শাবকের বয়স ২ মাস ২১ দিন, তিনটি শাবকের বয়স ৩ মাস ১৬ দিন।
সাফারি পার্ক সূত্র বলেছে, এত দিন এই পাঁচটি সিংহশাবক বাঁচবে কি না, সেই ঝুঁকিতে ছিল। এক সপ্তাহ ধরে শাবকগুলোর স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে ও এগুলো সুস্থ আছে। বাচ্চাগুলোকে সাফারি পার্কের বন্য প্রাণী পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে ও তিনটিকে হ্যান্ড রিয়ারিং বা ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানো হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা থেকে আনা সিংহীগুলোর মধ্যে একটি গত ২৩ জুলাই তিনটি এবং ২৮ জুন আরেকটি সিংহী তিনটি বাচ্চা প্রসব করে। ২৩ জুলাই জন্ম নেওয়া তিনটি শাবকের মধ্যে একটি জন্মের সময়ই মারা যায়। বাকি দুটি শাবক বর্তমানে সুস্থ আছে।