বঙ্গবন্ধু সেতু অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লী বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়ায় পুরো সেতু অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। 
সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, গতকাল সন্ধ্যার সময় সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এতে খুঁটিটি উপড়ে পড়ে গেলে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এ ঘটনার পর পুরো সেতু অন্ধকারে রয়েছে।