বঙ্গবন্ধু সেতুতে উঠে ট্রেনের ইঞ্জিন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি গতকাল রোববার সকালে বঙ্গবন্ধু সেতুতে উঠে হঠাৎ থেমে যায়। অতিরিক্ত যাত্রী ও বগির চাপে ইঞ্জিন বিকল হয়ে এ ঘটনা ঘটেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।থেমে যাওয়া ট্রেনটিকে প্রায় চার ঘণ্টা পর আরেকটি ইঞ্জিন দিয়ে ঢাকায় পাঠানো হয়। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন চললেও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেন বন্ধ ছিল।একতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক, চালক ও যাত্রীরা জানান, ট্রেনটি গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর থেকে ১৫টি বগিতে ধারণক্ষমতার অনেক বেশি যাত্রী নিয়ে রওনা করে। ট্রেনটি সাধারণত ১১টি বগি নিয়ে চলাচল করলেও ঈদ উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ আরও চারটি বগি এতে যুক্ত করেছিল।