বঙ্গবন্ধু সেতুতে ঝড়ের কবলে দ্রুতযান এক্সপ্রেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস গতকাল রোববার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে ঝড়ের কবলে পড়ে। এ সময় ট্রেনটির নয়টি বগি হেলে পড়ে।
বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণ দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক জানান, গতকাল রাত ১১টার দিকে ওই ট্রেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছালে আকস্মিৎভাবে ঝড়ের কবলে পড়ে। এ সময় ঝড়ের প্রচণ্ড দমকা হাওয়ায় ট্রেনটির পেছনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে সেতুর দক্ষিণ দিকে হেলে পড়ে। তবে এ ঘটনায় রাত পৌনে ১২টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।