বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শীতের সকালের ঘন কুয়াশায় গত শনিবার বঙ্গবন্ধু সেতুতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বেশ কয়েকটি যানবাহন। এতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ সাতজন নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সিকদার জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী দেশ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস সন্ধ্যা সাতটার দিকে পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সড়াতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহত দুজন হলেন কালিহাতী উপজেলার জোকারচর গ্রামের আবদুল জলিল মণ্ডল (৩৫) ও আবদুল রশিদ শেখ (৪০)। বাস ও চালককে পুলিশ আটক করেছে।