বঙ্গবন্ধু সেতুতে দুর্নীতির দায়ে তিনজনকে চাকরিচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের ওজন স্কেলে ঘুষ নিয়ে অতিরিক্ত মালবোঝাই ট্রাক পারাপারের সুযোগ করে দেওয়ার অপরাধে তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে টোল প্লাজার অপারেটর আবদুর রাজ্জাককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার চাকরিচ্যুতি ও বহিষ্কারের ঘটনা ঘটে।চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন স্কেল অপারেটর আবদুল খালেক, সিগন্যাল ম্যান ইলিয়াস হোসেন ও খাদেম আলী। অপর দিকে পারাপারের জন্য ঘুষ চাওয়ার প্রতিবাদে ট্রাকচালকেরা গত বুধবার তিন ঘণ্টা সেতু এলাকা অবরোধ করে রাখেন।