বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ছে ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর (যমুনা সেতু) মাশুল যানবাহনভেদে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত মাশুল আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।সেতু বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেখা গেছে, মোটরসাইকেলের মাশুল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। বড় ট্রাকের (আট টনের বেশি) মাশুল এক হাজার ২৫০ থেকে বাড়িয়ে এক হাজার ৪০০ টাকা করা হয়েছে।এ ছাড়া হালকা যানবাহন (কার-জিপ), ছোট বাস (২৯ আসন বা তার কম), বড় বাস (৩০ আসন বা তার বেশি), ছোট ট্রাক (পাঁচ টনের কম), মাঝারি ট্রাকের (পাঁচ থেকে আট টন) প্রতিটির মাশুল ১০০ টাকা করে বেড়েছে।