কালিহাতীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ কিশোর বাইক আরোহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে বাসচাপায় তিন কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় সেতুর ওই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তারা তিনজনই কিশোর। পুলিশ জানায়, তাদের বয়স আনুমানিক ১৫ থেকে ১৭ বছর।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বেলা আড়াইটার দিকে ১৫ থেকে ১৭ বছরের তিন কিশোর মোটরসাইকেলে চড়ে টাঙ্গাইল যাচ্ছিল। সল্লা এলাকায় সেতুর ওই সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন কিশোর নিহত হয়।