বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে নদীর তীরে জায়গা দেবে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গোরিলাবাড়ি গ্রামে নদীর তীরে প্রায় ১৫ ফুট জায়গা দেবে গেছে। আজ শনিবার সন্ধ্যার দিকে বিষয়টি নজরে আসে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, গোরিলাবাড়ি গ্রামের আকবর আলীর বাড়ির সামনে নদীর তীরের কিছু জায়গা ১৫ ফুটের মতো দেবে গেছে। দেবে যাওয়া জায়গাটি পানির নিচে। শনিবার সন্ধ্যার দিকে এলাকাবাসী দেবে যাওয়ার বিষয়টি টের পায়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান, সেতু এলাকার বাইরে এক ব্যক্তির জায়গায় কিছু অংশ দেবে গেছে। এটা সেতুর জন্য কোনো হুমকি নয়; এটা নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, দেবে যাওয়া অংশটি সেতু এলাকার বাইরে।