প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস সামনে রেখে সিলেট নগরের তালতলা এলাকায় পার্কভিউ মেডিকেল কলেজে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অছুল আহমদ চৌধুরী। কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছফির উদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এম এ আহবাব, ফয়েজ উদ্দিন আহমদ, বিধান চন্দ্র দেবনাথ, হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান এম এ মালেক বক্তব্য দেন। সভায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সপরিবারে হত্যার শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।