বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার বারইপটল উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে পৌরসভার চন্দনপুর ক্রিকেট একাদশকে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুটুরিয়া ক্রিকেট একাদশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের সুজন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের ভূমিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বারইপটল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ।