বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মাহমুদ আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু জাদুঘরে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান রাদওয়ান মুজিব সিদ্দিক।
বঙ্গবন্ধু জাদুঘরে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান রাদওয়ান মুজিব সিদ্দিক।

বাংলাদেশ সফরে আসা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ বেলা তিনটায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান। এ সময় তাঁকে সেখানে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।
প্রেসিডেন্ট আব্বাস জাদুঘর ঘুরে দেখেন। তিনি সেখানে প্রায় ৫০ মিনিট সময় কাটান। মাহমুদ আব্বাস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখছেন মাহমুদ আব্বাস। তাঁর বাঁ পাশে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ডানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখছেন মাহমুদ আব্বাস। তাঁর বাঁ পাশে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ডানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।