বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। রাষ্ট্রপতি তাঁর দুই ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাদুঘর প্রাঙ্গণে পৌঁছালে জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান তাঁকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি জাদুঘরের ভেতর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে রাষ্ট্রপতি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় জাদুঘরের সভাপতি হাশেম খান এবং বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।