বঙ্গবন্ধু স্যাটেলাইটের রেপ্লিকা প্রধানমন্ত্রীর হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর রেপ্লিকা তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর রেপ্লিকা তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি: ফোকাস বাংলা

আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। সেই স্যাটেলাইটের একটি ‘রেপ্লিকা’ আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর একটি ‘রেপ্লিকা’ হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, স্যাটেলাইট-১ আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে উৎক্ষেপণ করা হতে পারে।

স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে ইতিমধ্যে রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় প্রায় ২১৯ কোটি টাকায় কেনা হয়েছে এই স্লট। এখানেই উড়বে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ।